• খুলনা দেশজুড়ে
  • ফেইসবুক আইডি Md. Ayash Mamun এর বিরুদ্ধে শ্রমিক নেতার থানায় অভিযোগ দায়ের

ফেইসবুক আইডি Md. Ayash Mamun এর বিরুদ্ধে শ্রমিক নেতার থানায় অভিযোগ দায়ের

প্রকাশিত: ২:২৪ পূর্বাহ্ণ , ১০ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মানহানীকর এবং কুরুচিপূর্ণ মিথ্যা অপবাদ স্ট্যাটাস দেওয়ায় Md. Ayash Mamun নামের ফেইসবুক আইডি’র বিরুদ্ধে বেনাপোল পোর্টথানায় অভিযোগ দায়ের করেছেন বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫ এর সাধারণ সম্পাদক-মো.সহিদ আলী(৪৭)।

বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,Md. Ayash Mamun নামের ফেইসবুক আইডি থেকে প্রায়শই অভিযোগকারীর বিরুদ্ধাচারন,মিথ্যা অপবাদ, এবং সন্মানহানি হয় এমনসব কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করায় থানায় অভিযোগ নামা দায়ের করেন ঐ শ্রমিক নেতা মো. সহিদ আলী। রবিবার(০৯ ফেব্রুয়ারী) তিনি বেনাপোল পোর্টথানায় স্বশরীরে উপস্থিত হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তাতে তিনি উল্লেখ করেন,ফেইসবুক আইডি Md. Ayash Mamun গত ০৩ ফেব্রুয়ারী/২০২৫ ইং তারিখ হতে প্রায় প্রতিনিয়ত তার আইডি থেকে আমার(সহিদ আলী) বিরুদ্ধে অশ্লিল ভাষা ব্যবহার এবং কুরুচিপূর্ণ বক্তব্য এবং মিথ্যা বানোয়াট কিছু কথা সাজিয়ে অপপ্রচার করে আসছে। যা,আমাকে(সহিদ আলী) সামাজিক ভাবে হেয়প্রতিপন্ন করে সমাজে আমার সন্মানহানী ঘটায়।

বিষয়টি তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহন করতে থানার অফিসার ইনচার্জ(ওসি)’র নিকট বিনীত আবেদন জানান।

এ ব্যাপরে ওসি মো.রাসেল মিয়া’র সাথে যোগাযোগ করা হলে তিনি ভুক্তভোগীর আবেদনের সত্যতা স্বীকার করেন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।