
আবুল হাসনাত তুহিন, ফেনী: রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬। এরই অংশ হিসেবে ফেনীতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও টেকসই উৎপাদন বিষয়ে ২য় দিনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার (১৭ আগস্ট) ফেনী জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে জেলা মৎস্য দপ্তরের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে মৎস্যচাষি, মৎস্যজীবী, এনজিওকর্মী, স্কুলশিক্ষক, মসজিদের ইমাম, মৎস্য ব্যবসায়ী, মৎস্য খাদ্য ব্যবসায়ী, একুয়া প্রোডাক্ট কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মো. মামুনুল হাছান। বক্তারা বলেন, দেশের আমিষের চাহিদা পূরণ, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন এবং কর্মসংস্থানে মৎস্য খাতের ভূমিকা অপরিসীম। প্রাকৃতিক জলাশয় রক্ষা, দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ এবং আধুনিক ও বিজ্ঞানভিত্তিক উপায়ে নিরাপদ মৎস্য উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, অবৈধ জাল ব্যবহার ও জলাশয় ধ্বংসের মতো ক্ষতিকর কর্মকাণ্ড প্রতিহত করে মৎস্য সম্পদের টেকসই ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে। একই সঙ্গে আধুনিক চাষাবাদ প্রযুক্তি কাজে লাগিয়ে মৎস্য উৎপাদন বাড়ানোর আহ্বান জানানো হয়।
মতবিনিময় সভা শেষে দেশের মৎস্য খাতের অপার সম্ভাবনা, আধুনিক চাষাবাদ প্রযুক্তি এবং সরকারি বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়ন নিয়ে একটি তথ্যবহুল প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানটি জেলার মৎস্যচাষি ও তরুণ উদ্যোক্তাদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সচেতনতা সৃষ্টি করে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মো. আবদুল্লাহ আল হাসান।
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে আগামী তিন দিন ফেনী জেলায় বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...