
ফেনীতে সড়ক ও জনপথ অধিদপ্তরের মহাসড়কের পাশে স্থাপিত রোড সাইন চুরির অভিযোগে আজ (১৩ অক্টোবর) মঙ্গলবার একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তির নাম রনি (২৭)।ফেনী জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেসিক মোড় এলাকায় রোড সাইন চুরির ঘটনা ঘটে।
এ সময় রোড সাইন চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে রনিকে আটক করা হয়।
মেডেল থানা পুলিশ সূত্রে জানাযায়, চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত রোড সাইন চুরি করে একটি চক্র। এতে সড়কে চলাচলকারী যানবাহনের চালক ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে।
ফেনী মেডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার রনির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
জনসাধারণের নিরাপত্তা বিঘ্নিত করে এমন চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা
নালিতাবাড়ীতে ৪ দোকানীকে জরিমানা