
আবুল হাসনাত তুহিন ফেনী:- ফেনী জেলার স্থায়ী বন্যা প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি বিতর্কিত সংগঠনের কার্যক্রম বন্ধসহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদী সমস্যা সমাধানের দাবিতে ফেনী জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক এম এ খালেক এর সাথে এক জরুরি মতবিনিময় বৈঠকে মিলিত হয়েছেন খেলাফত মজলিস ফেনী জেলা শাখার শীর্ষ নেতৃবৃন্দ। আজ বুধবার (৩ জুন) জেলা পরিষদ প্রশাসকের কার্যালয়ে এই দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
খেলাফত মজলিস,ফেনী জেলা শাখার সভাপতি মোজাফফর আহমদ জাফরী নেতৃত্বে প্রতিনিধি দলটি জেলা পরিষদ প্রশাসকের সাথে জেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন ।
স্থায়ী বন্যা প্রতিরোধ, ফেনী জেলাকে ভয়াবহ বন্যার ক্ষয়ক্ষতি থেকে চিরতরে রক্ষা করতে টেকসই ও কার্যকর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ এবং প্রয়োজনীয় পানি নিষ্কাশন অবকাঠামো নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়।
যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন, জেলার গ্রামীণ অবহেলিত রাস্তাঘাট পুনর্নির্মাণ এবং প্রয়োজনীয় ব্রিজ-কালভার্ট স্থাপনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার দ্রুত উন্নয়ন সাধন করা।
জননিরাপত্তা জোরদার, জেলাজুড়ে চু.রি, ডা.কা.তি, মা.দ.ক সি.ন্ডি.কে.ট এবং কি.শো.র গ্যাং-এর অপতৎপরতা বন্ধে স্থানীয় প্রশাসনের মাধ্যমে কঠোর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা।
উচ্চশিক্ষা ও কর্মসংস্থান, ফেনীবাসীর দীর্ঘদিনের স্বপ্নের পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং অর্থনৈতিক অঞ্চল (ইপিজেড) স্থাপনে জেলা পরিষদের পক্ষ থেকে সরকারের উচ্চপর্যায়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়।
আইনি বিষয় ও সাংগঠনিক প্রসঙ্গ:একটি নির্দিষ্ট সংগঠনের বিতর্কিত আদর্শিক কর্মকাণ্ড ও প্রচারণার ফলে উদ্ভূত সামাজিক প্রতিক্রিয়াকে কেন্দ্র করে ফেনীর কয়েকজন সচেতন নাগরিকের বিরুদ্ধে ফেনী মডেল থা.না.য় দায়েরকৃত সাধারণ ডায়েরি (জিডি) ত.দ.ন্ত সাপেক্ষে প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণের দাবি জানানো হয়।
বৈঠকে খেলাফত মজলিস ফেনী জেলা সভাপতির সাথে আরও অংশ নেন সংগঠনের নোয়াখালী জোনের সহ-পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত, জেলা সেক্রেটারি মাওলানা ছানা উল্লাহ, সংগঠনের মনোনীত ফেনী পৌরসভার সম্ভাব্য মে/য়র পদপ্রার্থী প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন, জেলা সহ-সেক্রেটারি জনাব সাইফ উল্লাহ ভূঁইয়া, ই.স.লা.মী ছাত্র ম.জ.লি.স ফেনী জেলা শাখার সভাপতি আবদুল্লাহ আল নাঈম, শ্রমিক ম.জ.লি.স জেলা সভাপতি করিম উল্লাহ ভূঁইয়া এবং শিক্ষাবিদ মাস্টার জামাল উদ্দিনসহ জেলা ও উপজেলার অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।
বৈঠকে জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক এম এ খালেক প্রতিনিধি দলের উত্থাপিত জনকল্যাণমূলক বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন এবং জেলার সার্বিক উন্নয়ন ও আইন-শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে বিধি মোতাবেক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
বৈঠক শেষে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন যে, ফেনীর সামগ্রিক উন্নয়নে জেলা পরিষদ প্রশাসন এই যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।
মন্তব্য লিখুন
আরও খবর
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো কৃষ্ণচূড়ার চারা
নালিতাবাড়ীর পাহাড়ি রাস্তায় রোপণ হবে হাজারো...
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
শেরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...