ফ্যাসিস্ট সরকারের আমলে কোরআন মাহফিল করলে বাঁধা দিতো এম এ মান্নান

প্রকাশিত: ৮:৫৪ পূর্বাহ্ণ , ২৫ সেপ্টেম্বর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

এস এম অলিউল্লাহ,নবীনগরঃ ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে আমাদের ৯০% মুসলমানের দেশে কোথাও কোরআন মাহফিল করলে তারা সেই মাহফিলে বাঁধা দিত চেয়ারম্যান সাহেব এসে মাইক নিয়ে যেত,এখন আমরা সুপ্ত সুন্দর পরিবেশে মুগ্ধভাবে কোরআন হাদিসের কথা মহফিলে শুনতে পারছি এই পরিবেশটা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে সৃষ্টি হয়েছে আমি আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করছি।

ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা কোরআন হাদিসের কথা শুনব বলব সেই পরিবেশ ছিলনা আলেম উলামা ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে এই ওয়াজ মহফিলের পরিবেশ সৃষ্টি হতে গিয়ে যারা আহত হয়ে কাতরাচ্ছে তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

আপনাদের প্রতি আহবান জানাচ্ছি এই ফ্যাসিস্ট সরকার বিদায় হয়েও থেমে থাকেন নাই তারা পাশের রাস্ট্র ভারত থেকে ষড়যন্ত্র করতেছে যাতে এই অন্তর্বর্তীকালীন সরকার শান্তিতে দেশ চালাতে না পারে সেই ষড়যন্ত্র চলছে আলেম-ওলামা সহ সকলের প্রতি অনুরোধ এই ষড়যন্ত্রে কেউ পা দেবেন না।

সামনে দুর্গাপূজা সেই পূজায় তারা ষড়যন্ত্র করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই দোষ আলেম উলামা সহ রাজনৈতিক দলের উপর চাপিয়ে দিতে পারে তাই তারা যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে আমরা সজাগ থাকতে হবে।

২৪শে সেপ্টেম্বর মঙ্গলবার রাতে নবীনগর উপজেলার মেরকুটা মেরাজুল উলুম ইসলামিয়া মাদ্রাসার বার্ষিক মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ মান্নান এ কথাগুলো  বলেন।

দুইদিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী।

মধ্যরাতে ওয়াজ নসিহত পেশ করে সারা বিশ্বের মুসলিম উম্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়।