
নওগাঁর বদলগাঁছী উপজেলার কেশাইল নুরানীয়া দাখিল মাদ্রাসা সংলগ্ন সৌরভ নার্সারিতে কোকোডাস্ট ব্যবহার করে প্লাস্টিক ট্রে-তে গুণগত মানসম্পন্ন সবজির চারা উৎপাদন বিষয়ক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত আরএমটিপি প্রকল্পের আওতায় ইকোলজি বান্ধব নিরাপদ সবজি ও ফসল উৎপাদন ও বাজারজাতকরণ’ শীর্ষক ভ্যালু চেইন উপ-প্রকল্পের উদ্যোগে রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় মাঠ দিবসে জাকস ফাউন্ডেশনের উপ-পরিচালক (প্রোগ্রাম) ওবায়দুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন, জাকস ফাউন্ডেশনের আক্কেলপুর শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ, উক্ত প্রকল্পের ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর মোঃ মেহেদুল হাসান, মার্কেটিং ম্যানেজার মোঃ জাহিদ হোসেন, মোঃ কাজি জাকির হোসেন, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর হাজি মোহাম্মদ ইদ্রিস আলী মন্ডল, নার্সারি উদ্দোক্তা মোঃ হারুন রশীদসহ অত্র এলাকার সবজি চাষী ও কৃষকগণ।
উপ-প্রকল্পটি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও ড্যানিডার অর্থায়নে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর কারিগরি সহযোগিতায় জাকস ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত হচ্ছে।
এ সময় বক্তারা পরিবেশবান্ধব সবজি উৎপাদনের লক্ষ্যে আধুনিক পদ্ধতি সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনা মূলক আলোচনা করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত
খাগড়াছড়িতে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে প্রশিক্ষণ...
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা
খাগড়াছড়িতে ত্রিপুরা জনপ্রতিনিধি ও কৃতী ব্যক্তিদের...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...