
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তিতে জোরালো বিনিয়োগের অংশ হিসেবে দীর্ঘদিনের জনপ্রিয় টুডি অ্যানিমেশন সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাডোবি।
সোমবার প্রতিষ্ঠানটি তাদের সাপোর্ট ওয়েবসাইটে হালনাগাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে এবং ব্যবহারকারীদের ইমেইলের মাধ্যমে জানায়, ২০২৬ সালের ১ মার্চ থেকে সফটওয়্যারটি আর কার্যকর থাকবে না।
তবে করপোরেট ও এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য বাড়তি সময় দেওয়া হচ্ছে। তারা ২০২৯ সালের ১ মার্চ পর্যন্ত কারিগরি সহায়তা পাবেন। সাধারণ ব্যবহারকারীদের জন্য এই সহায়তা থাকবে আগামী বছরের মার্চ পর্যন্ত।
এই ঘোষণার পরপরই ব্যবহারকারীদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই হতাশা প্রকাশ করেছেন। কেউ কেউ সফটওয়্যারটি ওপেন সোর্স করে দেওয়ার আহ্বান জানিয়েছেন। ব্যবহারকারীদের দাবি, অ্যানিমেটের মতো পূর্ণাঙ্গ বিকল্প এখনো বাজারে সহজলভ্য নয়।
অ্যাডোবি এক প্রশ্নোত্তর পাতায় জানায়, প্রায় ২৫ বছরের বেশি সময় ধরে অ্যানিমেশন ইন্ডাস্ট্রিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অ্যানিমেট। তবে প্রযুক্তির ধারা বদলাচ্ছে এবং নতুন প্ল্যাটফর্ম ও আধুনিক পদ্ধতিই এখন ব্যবহারকারীদের চাহিদা পূরণে বেশি কার্যকর—এই বাস্তবতার কারণেই সফটওয়্যারটির সমর্থন বন্ধ করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, বর্তমানে অ্যাডোবির মূল লক্ষ্য এআই-নির্ভর পণ্য ও সেবা সম্প্রসারণ। সেই কৌশলের সঙ্গে অ্যানিমেট আর সামঞ্জস্যপূর্ণ নয়।
উল্লেখযোগ্য বিষয় হলো, অ্যানিমেটের সরাসরি বিকল্প হিসেবে নির্দিষ্ট কোনো সফটওয়্যারের নাম উল্লেখ করেনি অ্যাডোবি। বরং তারা জানিয়েছে, ক্রিয়েটিভ ক্লাউড প্রো গ্রাহকেরা অন্যান্য অ্যাডোবি অ্যাপ ব্যবহার করে আংশিক বিকল্প পেতে পারেন।
উদাহরণ হিসেবে জটিল কী-ফ্রেম অ্যানিমেশনের জন্য আফটার ইফেক্টসের পাপেট টুল এবং সাধারণ অ্যানিমেশনের জন্য অ্যাডোবি এক্সপ্রেস ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
এর আগে থেকেই সফটওয়্যারটি বন্ধের ইঙ্গিত মিলছিল। গত বছরের অ্যাডোবি ম্যাক্স সম্মেলনে অ্যানিমেট নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি এবং ২০২৫ সংস্করণও প্রকাশ করা হয়নি।
অ্যাডোবি জানিয়েছে, যেসব ব্যবহারকারীর কম্পিউটারে ইতোমধ্যে সফটওয়্যারটি ইনস্টল রয়েছে, তারা আপাতত এটি ব্যবহার করতে পারবেন। উল্লেখ্য, সফটওয়্যারটির মাসিক সাবস্ক্রিপশন মূল্য ছিল ৩৪.৪৯ ডলার, আর বার্ষিক চুক্তিতে তা কমে ২২.৯৯ ডলার হতো।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...