
সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
সোমবার (১৩ জুলাই ২০২৬) মেরুং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এ ক্যাম্পে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়। সেবা দেন চিকিৎসক ডা. দীনেশ ত্রিপুরা ও ডা. এ কে এম কামরুজ্জামান।
পরে জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA)-এর সহায়তায় গর্ভবতী নারী ও শিশুদের মধ্যে ডিগনিটি কিট ও বেবি কিট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. রতন খীসা।
বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপপরিচালক ফারুক আবদুল্লাহ, সিনিয়র কনসালট্যান্ট (গাইনি) ডা. জয়া চাকমা, সমাজসেবা বিভাগের উপপরিচালক আবু আবদুল্লাহ মো. ওয়ালীউল্লাহ, UNFPA-এর প্রতিনিধি শামসুজ্জামান এবং ডা. শ্রাবস্তী চাকমা।
আয়োজকরা জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং গর্ভবতী নারী ও শিশুদের প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...