
ইতালির ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বর্বর হামলা, শারীরিকভাবে হেনস্তা এবং তার সঙ্গে থাকা নিরপরাধ নারী ও শিশুকে আঘাত করার ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির শীর্ষস্থানীয় নেতারা এই কাপুরুষোচিত হামলার তীব্র ভাষায় সমালোচনা করে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, ভেনিসে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার অনুসারী হিসেবে পরিচিত কিছু উশৃঙ্খল নেতাকর্মীর তোপের মুখে পড়েন অভিনেত্রী বাঁধন।
এক পর্যায়ে তারা তাকে শারীরিক ও মানসিকভাবে হেনস্তা করার চেষ্টা করে এবং তার সঙ্গে থাকা নিরপরাধ নারী ও শিশুদের ওপর চড়াও হয়। এই ঘটনায় প্রবাসীদের মাঝেও চরম অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, দেশের বাইরে বসেও কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফ্যাসিবাদী কায়দায় সাধারণ শিল্পী ও নাগরিকদের ওপর হামলা চালাচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক।
অবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনের প্রতি জোর দাবি জানান এনসিপি নেতারা।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...