
ভবিষ্যতে বাংলাদেশের ফিফা বিশ্বকাপে অংশগ্রহণের সম্ভাবনা রয়েছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফুটবলের প্রতি দেশের মানুষের আগ্রহ ক্রমেই বাড়ছে—এমন বাস্তবতা তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ নিশ্চিতভাবেই একটি সুযোগ ধরে রেখেছে।
গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে এক অনুসারীর প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন ফিফা প্রধান। ওই অনুসারী জানতে চান, বাংলাদেশ কি কখনো ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারবে কি না। উত্তরে ইনফান্তিনো স্পষ্ট ও ইতিবাচক ভাষায় বাংলাদেশের সম্ভাবনার কথা তুলে ধরেন।
তিনি বলেন, ফিফার লক্ষ্য শুধু প্রতিষ্ঠিত ফুটবল শক্তিগুলোর মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং বাংলাদেশসহ নতুন দেশগুলোকে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া। তার মতে, বাংলাদেশ ফিফা বিশ্বকাপে খেলতে পারে—এটি একেবারেই বাস্তবসম্মত সম্ভাবনা।
বাংলাদেশকে একটি ফুটবলপ্রেমী দেশ হিসেবে উল্লেখ করে ইনফান্তিনো আরও বলেন, এখানে ফুটবলের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। সেই সঙ্গে বাংলাদেশি ফুটবল ও এর সঙ্গে যুক্ত মানুষদের উন্নয়নে ফিফা উল্লেখযোগ্য বিনিয়োগও করছে।
বিশ্বজুড়ে প্রতিভার কোনো ঘাটতি নেই উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। তার ভাষায়, খুব দূরের ভবিষ্যতে বাংলাদেশকে বিশ্বকাপের মঞ্চে দেখা গেলে তিনি বিস্মিত হবেন না। বরং সেটিই ফিফার প্রত্যাশা
মন্তব্য লিখুন
আরও খবর
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...