
এম জালাল উদ্দীন:পাইকগাছা!!
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সহ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ আগামী ২৬শে ডিসেম্বর রোজ বৃহস্পতিবার পাইকগাছা উপজেলার গদাইপুর ফুটবল মাঠে বিশাল পথ সমাবেশে যোগদান করবেন।
উক্ত পথ সমাবেশ কে সফল করার লক্ষ্যে এবং নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন জায়গায় প্রচার
-প্রচারণা এবং মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এরই ধারাবাহিকতায় শুক্রবার পাইকগাছা উপজেলার লস্কর ও চাঁদখালী ইউনিয়ন জামায়াতের উদ্যোগে উপজেলার আলামতলা মাদ্রাসা মোড় হতে গজালিয়া চৌরাস্তা মোড় পর্যন্ত মিছিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত মিছিল শেষে গজালিয়া চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
লস্কর ইউনিয়ন জামাতের আমির মাওঃ মোজাফফর হোসাইন এর সঞ্চালনায় পথসভায় বক্তব্য প্রদান করেন খুলনা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওঃ গোলাম সারোয়ার ও পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওঃ সাইদুর রহমান।
এ সময় স্থানীয় জামায়াত নেতা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন মাওঃ আব্দুস সবুর, মাওঃ এ কে এম আফসার উদ্দিন ফিরোজী, মোঃ খায়বার হোসেন, গাজী শফিকুল ইসলাম, মাওঃ আব্দুল খালেক, মাওঃ আব্দুল জব্বার, মাওঃ সাইফুল ইসলাম জিহাদী, মাওঃ আসাদুল ইসলাম সিদ্দিকী, মোঃ নূর ইসলাম শিকারী, মোঃ আলমগীর কবির, মোঃ আব্দুল জলিল, মোঃ নজরুল ইসলাম, মোঃ আমিনুর রহমান, মোঃ সাঈদী গাইন ও মোঃ ইস্রাফিল খান সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যাশিশু দিবস...
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদে দ্বিতীয় দফা হামলায় নিহত ১
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৬ বাংলাদেশি হতাহত
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই ভাই-বোনের মৃত্যু
টঙ্গীতে খালে গোসল করতে নেমে দুই...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন কমিটি অনুমোদন;...
পাইকগাছায় শহীদ জিয়া বালিকা বিদ্যালয়ের নতুন...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি ও মাদক...
ফেনীতে হামলায় গুরুতর আহত ব্যক্তি, জমি...