
নড়াইলের লোহাগড়া উপজেলায় আব্দুল্লাহ আল-মামুন (৫০) নামে এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে লক্ষীপাশা চৌরাস্তার সবজি বিক্রেতা ইদ্রিস মিয়ার বিরুদ্ধে।
রোববার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার লক্ষীপাশা চৌরাস্তায় এ ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত মামুন ফকির উপজেলার মহিষাপাড়া গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে। অভিযুক্ত ইদ্রিস মিয়া গোপিনাথপুর গ্রামের তাহের শেখের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে আব্দুল্লাহ আল মামুন নামে ওই ব্যক্তি আলু কিনতে ইদ্রিস মিয়ার সবজির দোকানে যান।
পরে আলুর দাম নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ইদ্রিস মিয়া মামুনের মাথায় গামলা দিয়ে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগের দ্বায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আশিকুর রহমান জানান, ঘটনার পর দ্রুত সময়ের মধ্যে আসামিকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...