বালিয়া-চাঁন্দা স্মৃতি সংঘ আয়োজিত একদিনব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত: ৩:৩৭ অপরাহ্ণ , ১৬ অক্টোবর ২০২৪, বুধবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

নাহিদ হাসান নওগাঁ: স্মার্ট ফোনের আসক্তি দূর করে খেলাধুলায় যুবসমাজের দৃষ্টি আকর্ষণ করে নওগাঁর পোরশা উপজেলার বালিয়া-চাঁন্দা স্মৃতি সংঘ আয়োজিত একদিনব্যাপী নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। আজ ১৬ অক্টোবর দিনব্যাপী এই আয়োজন অনুষ্ঠিত হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লায়ন মো মাসুদ রানা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা যুবদলের আহ্বায়ক ইকবাল হাসান শাহ্,বালিয়া-চাঁন্দা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর লতিফ,ছাত্রনেতা রিফাত আল মামুন চৌধুরী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মন্তব্য লিখুন

আরও খবর