
টাঙ্গাইলের বাসাইলে বিএনপি’র একাংশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার হাবলা ইউনিয়নের করাতিপাড়া বাইপাস এলাকায় উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের ব্যানারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলাম। বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়াট্রেক ল্যাবরেটরী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মনির আহমেদ।
হাবলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান নাদুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন করটিয়া সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল আলিম, জেলা বিএনপির সাবেক সদস্য সৈয়দ নিজামুল ইসলাম রুপম, সখীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর আব্দুল গফুর, সখীপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম নুরু, সখীপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল বাছেদ সিকদার, সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন, সাবেক সভাপতি ফজলুল হক বাচ্চু, বাসাইল উপজেলা বিএনপি’র প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন দেলু প্রমুখ।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক সদস্য নূরুল ইসলাম। অনুষ্ঠানে বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষে খাবার বিতরণ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...