
রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের (বিআরটিসি) প্রতিটি বাস থেকেই কালো ধোঁয়া নির্গত হচ্ছে—এমন মন্তব্য করে সংশ্লিষ্টদের দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিআরটিএ আয়োজিত পেশাজীবী পরিবহন চালক ও শ্রমিকদের দক্ষতা বৃদ্ধি এবং শব্দদূষণ বিষয়ে সচেতনতামূলক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিবেশ উপদেষ্টা বলেন,
“মন খারাপ করেই বলছি—বিআরটিসির যত বাস আছে, সবকটা বাস থেকেই কালো ধোঁয়া বের হয়। আমি চ্যালেঞ্জ করে বলছি, প্রতিটা বাস থেকেই ধোঁয়া বের হচ্ছে। এগুলো কি আমরা নিয়ন্ত্রণ করতে পারতাম না?”
তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, একটি কার্যকর স্ক্র্যাপ নীতিমালা প্রণয়নের জন্য গত ১০ মাস ধরে তিনি নিয়মিত যোগাযোগ করছেন। সড়ক পরিবহন উপদেষ্টাও একাধিকবার এ বিষয়ে তাগাদা দিলেও এখনো নীতিমালাটি চূড়ান্ত হয়নি। গত বছরের ২৮ অক্টোবর স্ক্র্যাপ পলিসি চূড়ান্ত হওয়ার কথা থাকলেও তা আজও আলোর মুখ দেখেনি বলে তিনি জানান।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, কয়েকটি দূষণকারী যানবাহনের বিরুদ্ধে যদি সরকার কঠোর না হয়, তাহলে কেউই এগিয়ে আসবে না। তিনি বলেন, পুরোনো বাস আজই তুলে নিতে বলা হচ্ছে না, তবে অন্তত নিয়মিত রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা দরকার।
“বিআরটিসির বয়স তো ৫৪ বছর হয়ে গেছে। আর কত সময় লাগবে? এখন আর দেরির কোনো যুক্তি নেই,”—যোগ করেন তিনি।
পরিবেশ উপদেষ্টা আরও বলেন, পরিবহন খাতে শব্দদূষণ কমাতেও চালকদের দায়িত্বশীল হতে হবে। অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধ হলে গতি কমবে, দুর্ঘটনাও কমবে।
“গাড়িতে উঠে হর্ন বাজিয়ে ক্ষমতা দেখানোর মানসিকতা বন্ধ করতে হবে। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে,” বলেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী শেখ মইনউদ্দিন, পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিআরটিএ চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি আব্দুর রহিম বক্স দুদু, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব মো. সাইফুল আলমসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...