বিএনপির সকল কর্মসূচিতে সবর উপস্থিতি মেরিনা প্রিন্সের

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ , ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 8 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মাসুদ রেজা শিশিরঃ রাজবাড়ী জেলার যে কোন স্থানে বিএনপি ও সহযোগী সংগঠনের সকল কর্মসূচিতে সবর উপস্থিতি লক্ষ করা যায় মেরিনা খাতুন অরফে মেরিনা প্রিন্সের। মেরিনা জাতীয়তাবাদী দল বিএনপি পরিবারে সন্তান।

কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গৌতমপুর গ্রামের আতাউর রহমানের কন্যা।

মেরিনার পিতা আতাউর রহমান ও তার পরিবার বিগত দিনে আওয়ামীলীগের অত্যাচার নির্যাতনের স্বীকার হয়েছে একাধিক বার রাজনৈতিক মামলা হয়েছে, মামলা বর্তমানেও চলমান রয়েছে।

মেরিনা প্রিন্স জাতীয়তাবাদী যুব মহিলা দলের সক্রিয় কর্মী ছিলেন,বিভিন্ন সময় রাজপথে মিছিল মিটিং এ সামনের সারিতে অবস্থান করতে দেখাযায়।

মেরিনা খাতুন একজন গৃহবধূ ঘর সামলেও তিনি রাজনীতিতে সক্রিয়, জাতীয়তাবাদী দলের হয়ে নানা কর্মসূচিতে রাজবাড়ীর কালুখালীতে সবর অবস্থান করে থাকেন এই নেত্রী।

মেরিনা খাতুন কালুখালী উপজেলা মহিলা দলের সভাপতি প্রার্থী তিনি রাজনৈতিক কর্মী হিসাবে মাঠে রয়েছেন। এ পদের জন্য তিনি যোগ্য বলে মনে করেন স্থানীয় কালুখালী উপজেলা মহিলা দলের কর্মীরা।

কালুখালী উপজেলা মহিলা দলের সক্রিয় কর্মী সুমিত্রা সেন বলেন মেরিনা আপা সকল প্রগ্রামে আমাদের নিয়ে সকলের সাথে মিলেমিশে কাজ করেন, আগামীর কমিটিতে সভাপতি হিসাবে মেরিনা আপা হলে দল পরিচালনায় অগ্রগতি আসবে বলে আমরা মনে করি।

মেরিনা খাতুন বলেন আমি ও আমার পরিবার জাতীয়তাবাদী দলের সঙ্গে দির্ঘকাল রয়েছি আমার পরিবার বিএনপি করার কারনে অসংখ্য বার নির্যাতিত হয়েছি, আমাদের পরিবারের সদস্যরা রাজনৈতিক মামলায় নানা ভাবে হয়রানি হয়েছে। এখনো আমার বাবার নামে মামলা চলমান রয়েছে।

কালুখালী উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি হতে চায় আপনারা আমার জন্য দোয়া ও সহযোগিতা করবেন।

আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে নারীদের মধ্যে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছি। ছোট বেলা থেকেই দেখে আসছি আমার পরিবার রাজবাড়ী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রাজবাড়ী- ২ আসনের সাবেক এমপি নাসিরুল হক সাবুর আদর্শে আমার পরিবার রাজনীতি করেন।