
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পরিবর্তন করে আগের নাম বাংলাদেশ রাইফেলস (বিডিআর) পুনঃস্থাপনসহ আট দাবি জানিয়েছেন কারা নির্যাতিত জওয়ানদের পরিবারের সন্তানেরা।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবিগুলো তুলে ধরা হয়।
বিডিআর কল্যাণ পরিষদের সহযোগিতায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত দাবিগুলো তুলে ধরেন বিডিআর সন্তান মো. আব্দুল্লাহ আল মামুন।
অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে: ফ্যাসিস্ট স্বৈরশাসক শেখ হাসিনার প্রহসনমূলক সব মামলা ও রায় বাতিল; ১৬ বছর যাবৎ কারাগারে থাকা নির্দোষ বিডিআর সদস্যদের নিঃশর্ত মুক্তি; হাইকোর্টের রিট অনুযায়ী দ্রুত পুনঃতদন্ত; নিরীহ বিডিআর সদস্যদের রিমান্ডে নির্যাতনের ফলে মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটন করে দোষীদের শাস্তি দেওয়া; বিডিআর সদস্যদের (আনুমানিক ১৮ হাজার ৫২০ জন) চাকরিতে পুনর্বহাল; সব সেনা শহীদ, বিডিআর শহীদ ও ক্ষতিগ্রস্ত সব বিডিআর পরিবারকে ক্ষতিপূরণ (বেতন, ভাতা ও পেনশন) ও পুনর্বাসন এবং ২৫ ও ২৬ ফেব্রুয়ারিকে শহীদ সেনা দিবস ঘোষণা করা।
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের আগে বর্তমান বিজিবির নাম ছিল ইস্ট পাকিস্তান রাইফেলস (ইপিআর)। স্বাধীনতার পর ১৯৭২ সালে এর নাম হয় ‘বাংলাদেশ রাইফেলস (বিডিআর)’।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের পর ২০১১ সালে নাম পরিবর্তন করে রাখা হয় ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...