
বিমানের রক্ষণাবেক্ষণ নিয়ে কোনো কম্প্রোমাইজ করা হয় না বলে জানিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
আজ মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে কুর্মিটোলা বিমানঘাঁটিতে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের ফিউনারেল প্যারেডে তিনি এ কথা জানান।
বিমান বাহিনী প্রধান বলেন, প্রশ্ন উঠেছে পুরোনো বিমানে প্রশিক্ষণ দেওয়া হয়েছে কি না। আসলে বিষয়টি হলো একটি বিমানের লাইফটাইম থাকে ৩০ বছরের মতো। এই সময়ে আমরা যাদের থেকে বিমান ক্রয় করি তাদের মাধ্যমে পুরোপুরি রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়। সত্যি কথা হলো বিমানটি পুরোনো নয়, প্রযুক্তি পুরোনো। আমরা বিমানের রক্ষণাবেক্ষণ এবং মেরামতে কোনো কম্প্রোমাইজ করি না।
বিমান বাহিনী প্রধান আরও বলেন, আহতরা সম্পূর্ণভাবে সুস্থ না হওয়া পর্যন্ত বিমান বাহিনী সহযোগিতা অব্যাহত রাখবে। বিমানের ইঞ্জিন নিয়ে কোনও ধরনের কম্প্রোমাইজ করে না বিমান বাহিনী। প্রযুক্তি বিকল হওয়ার কারণেই দুর্ঘটনা ঘটেছে।
হাসান মাহমুদ খান বলেন, বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতের খবর লুকানোর কোনও সম্ভাবনা নেই। এছাড়া এ তথ্য কার কাছ থেকে লুকাব। কেন লুকাব। আমরা সবাই এ দেশের মানুষ। যখনই আমাদের কাছে ঘটনার আপডেট আসছে তখনই আইএসপিআরের মাধ্যমে সবাইকে জানানো হচ্ছে।
হাসান মাহমুদ খান আরও বলেন, সামাজিক মাধ্যমে অনেক গুজব চলছে, যা দুঃখজনক। গুজবে কান না দেওয়ারও আহ্বান জানান তিনি।
ঢাকা সেনানিবাসের কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি এ কে খন্দকার প্যারেড গ্রাউন্ডে ফিউনারেল প্যারেডে দাঁড়িয়ে সহকর্মী, ঊর্ধ্বতন কর্মকর্তা ও পরিবারের সদস্যরা ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামকে বিদায় জানান। ফিউনারেল প্যারেডে শ্রদ্ধা জানান সেনাপ্রধান, নৌপ্রধান, বিমানপ্রধানসহ সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরিবার-স্বজনের কান্নায় ভারি হয়ে ওঠে প্যারেড গ্রাউন্ড। ফিউনারেল প্যারেডের পর অনুষ্ঠিত হয় জানাজা। পরে তৌকিরের কফিনে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
জানাজা শেষে দুপুরেই তার মরদেহ বিমানবাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয় নিজ শহর রাজশাহীতে। সেখানে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে হবে দ্বিতীয় জানাজা।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন আছে ১৬৫ জন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...