
বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে সরকার জ্বালানির দাম আবারও বাড়ানোর ঘোষণায় নিন্দা জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিশ্ববাজার না, বরং দেশের মানুষের সামর্থ্য চিন্তা করে জ্বালানির দাম সমন্বয় করার আহ্বান দলটির।
কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম ৫ টাকা করে বাড়ানোর ঘোষণায় সোমবার (১ জুন) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম ওঠানামা করে। কিন্তু দেশে জ্বালানির দাম কেবলই বাড়ে এবং এর প্রতিক্রিয়ায় দ্রব্যমূল্যও বাড়ে।
তিনি বলেন, কখনোই জ্বালানির দাম কমতে দেখা যায় না এবং জ্বালানির দাম বাড়ার কারণে বেড়ে যাওয়া দ্রব্যমূল্যকেও কখনো কমতে দেখা যায় না। জ্বালানির ক্ষেত্রে বিশ্ববাজারের সঙ্গে সমন্বয়ের কথা বলে জনতাকে কেবলই ঊর্ধ্বমুখী চাপে ফেলা হয়। সরকারের এমন গণবিরোধী আচরণের পুনরাবৃত্তি রোধ করতেই হবে।
তিনি আরও বলেন, সামগ্রিক মুদ্রাস্ফীতির কারণে মানুষের জীবনযাপন কঠিন থেকে কঠিনতর হচ্ছে। নতুন সরকার আসার পরে মানুষ আশায় বুক বেঁধেছিলো। সেই আশার গুড়ে সরকার নিয়মিত বালি ছিটিয়ে যাচ্ছে।
বৈশ্বিক চাপসহ নানামুখী সমস্যা মোকাবিলা করার জন্যই সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। সরকার যদি সব চাপ জনতার ওপরে চাপিয়ে দেয়, তাহলে সরকারের অপরিহার্যতা সম্পর্কিত ধারণা দুর্বল হয়। তাই সরকারকে আবারও বলবো, মানুষের আর্থিক বোঝা লাঘব করুন।
মন্তব্য লিখুন
আরও খবর
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
জেলা ইমাম সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি করায়...
সাপাহারের সন্তান মাহমুদুস সালেহীনকে কেন্দ্রীয় যুবদলের...
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা ওমর ফারুকের...
সড়ক দুর্ঘটনায় আহত স্বেচ্ছাসেবক দল নেতা...
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন বাংলাদেশের –...
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হলেন...