
মো.সাহিদুল ইসলাম শাহীন:- আসন্ন বেনাপোল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রচার-প্রচারণায় সরগরম হয়ে উঠেছে সীমান্ত শহর বেনাপোল। আজ শুক্রবার (১৪ আগস্ট) দিনভর ৩নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন মেয়র পদপ্রার্থী এবং যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদ।
সকালের দিকে সরেজমিনে ঘুরে দেখা যায় ৩নং ওয়ার্ডের এলাকায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকদের সাথে নিয়ে তিনি ঘরে ঘরে যান এবং সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে তিনি ভোটারদের হাতে তার নির্বাচনী লিফলেট তুলে দেন।
গণসংযোগ শেষে এক পথসভায় ইমদাদুল হক ইমদাদ এলাকার নাগরিক সুবিধা ও অসুবিধা নিয়ে স্থানীয়দের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় এলাকাবাসী ড্রেনেজ ব্যবস্থা, সুপেয় পানির সংকট এবং রাস্তাঘাটের বেহাল দশা নিয়ে তাদের দীর্ঘদিনের ক্ষোভ ও সমস্যার কথা তুলে ধরেন।
নাগরিকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং আসস্থ করে ইমদাদ বলেন, “বেনাপোল একটি গুরুত্বপূর্ণ পৌরসভা হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে ৩নং ওয়ার্ডের মানুষ মৌলিক নাগরিক সুবিধা থেকে বঞ্চিত।
আমি নির্বাচিত হলে দলমত নির্বিশেষে সকলের পরামর্শ নিয়ে এই ওয়ার্ডের প্রধান সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করব।”
তিনি আরও বলেন, “একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত পৌরসভা গড়াই আমার প্রধান লক্ষ্য। যেখানে জনগণের সেবকরা জনগণের দ্বারপ্রান্তে গিয়ে সেবা নিশ্চিত করবে।”
মতবিনিময়কালে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিএনপি ও যুবদলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।
সারাদিনের এই গণসংযোগে সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে। ৩নং ওয়ার্ডের ভোটাররা আশা প্রকাশ করেন, এবার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং তারা তাদের পছন্দের যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে পারবেন।
দিনব্যাপী গণসংযোগের অংশ হিসেবে তিনি ৩নং ওয়ার্ডের খেলার মাঠে যান। সেখানে উপস্থিত শিশু-কিশোর ও তরুণ খেলোয়াড়দের সাথে তিনি কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এসময় তিনি এলাকার তরুণ ও তরুণ প্রজন্মের উন্নয়ন, পর্যাপ্ত খেলাধুলার সুযোগ-সুবিধা সৃষ্টি এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
গণসংযোগকালে মেয়র প্রার্থী ইমদাদুল হক ইমদাদ উপস্থিত শিশু-কিশোর, তাদের অভিভাবক ও এলাকার ভোটারদের হাতে নিজের নির্বাচনী প্রচার লিফলেট তুলে দেন এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।
খেলার মাঠে মেয়র প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তরুণরা।
প্রতিদিনকার ন্যায় ইমদাদের প্রচারনায় অংশ নেন-
বেনাপোল পৌর বিএনপি’র সহ-সভাপতি- মো. শাহাবুদ্দিন, সহ-সভাপতি- শাহাদুর রহমান খোকন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মেহেরুল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক- রেজাউল করিম, কৃষি বিষয়ক সম্পাদক- জিয়াউর রহমান জিয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার, ৬ নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক- মইদুল ইসলাম, বিএনপি নেতা- আজগর আলী, বেনাপোল পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক- শহিদুল ইসলাম শহীদ, বেনাপোল পৌর যুবদলের যুগ্ন আহবায়ক- জনি হায়দার, ইয়াসিন মোড়ল লাফু, আশরাফুজ্জামান মির্জা, সদস্য- মফিজুর রহমান সদস্য- হযরত আলী, বেনাপোল পৌর কৃষকদলের যুগ্ম সম্পাদক- রফিকুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল হান্নান, বেনাপোল পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক- তোফাজ্জল তুহিন হোসেন, আতিকুর জামান সনি, সদস্য- মহাসিন আলম, যুব নেতা- মনির হোসেন সহ বেনাপোল পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল সহ অংগ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার