
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- যশোর জেলার শার্শা উপজেলার বেনাপোলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বেনাপোলে বিএনপি’র প্রধান নির্বাচনী কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. নুরুজ্জামান লিটন।
বেনাপোল পৌর ও শার্শা উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক সমর্থক উক্ত মাহফিলে অংশ নেন।
রমজানের পবিত্রতা রক্ষা এবং দলীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানিয়ে বক্তারা বক্তব্য প্রদান করেন।
ইফতারের পূর্ব মুহূর্তে এক বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।
ছাত্রদলের স্থানীয় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, “ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং থাকবে।
এই ইফতার মাহফিলের মাধ্যমে আমাদের সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে এবং আগামী দিনের আন্দোলনে ছাত্রসমাজ অগ্রণী ভূমিকা পালন করবে।”
অনুষ্ঠানটি অত্যন্ত শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় এবং ইফতার শেষে নেতাকর্মীরা দেশ ও দশের কল্যাণে কাজ করার শপথ ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন শার্শা উপজেলা ছাত্রদলের আহবায়ক- মো.শরিফুল ইসলাম চয়ন এবং বেনাপোল পৌর ছাত্রদল আহবায়ক- মো. আরিফুল ইসলাম আরিফ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শার্শা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক- মোহায়মিনুল সাগর।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...