• খুলনা দেশজুড়ে
  • বেনাপোলে সাংবাদিক সাজেদুরের বড় ভাই আব্দুস সাত্তারের ইহলোগ ত্যাগ

বেনাপোলে সাংবাদিক সাজেদুরের বড় ভাই আব্দুস সাত্তারের ইহলোগ ত্যাগ

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ , ২৬ আগস্ট ২০২৫, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 9 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ বেনাপোল পৌরসভার ৮নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের বাসিন্দা সাংবাদিক সাজেদুর রহমানের বড় ভাই আব্দুস সাত্তার মোড়ল ২৬ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে নিজ বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় ইহলোগ ত্যাগ করেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা সন্তান সহ বহুগুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ দিন শারীরিক ভাবে অসুস্থ থাকায়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন, সেখানে চিকিৎসার অবনতি হওয়ায়,২৫ আগষ্ট সোমবার ঢাকা থেকে নিজ বাড়িতে আনা হয়। ২৬ আগস্ট মঙ্গলবার ভোর সাড়ে ৫ টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।

আজ সকাল ১১টার দিকে ৮ নং ওয়ার্ড ছোট আঁচড়া গ্রামের ঈদগাহ মাঠ প্রাঙ্গনে তার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুম এর মরদেহ দাফন করা হয়।

জানাযায় অংশ নেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী’র নেতৃবৃন্দ। উল্লেখ যোগ্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও যশোর-১ আসনের সংসদ প্রার্থী- মো. আজিজুর রহমান, ছোট আঁচড়া ওয়ার্ড বিএনপি’র সভাপতি- মো. সবুর হোসেন, সাধারণ সম্পাদক- ইসরাফিল সরদার সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় তারা মরহুমের আত্মার শান্তি কামনায় এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

আরও উপস্থিত ছিলেন,বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক- মো. বকুল মাহবুব,বেনাপোল পৌর যুবদলের সদস্য সচিব- রায়হানুজ্জামান দীপু, ছোট আঁচড়া গ্রামের মসজিদের ইমাম- মাওলানা মো. খলিলুর রহমান সহ অনেকে।

মন্তব্য লিখুন

আরও খবর