
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-বেনাপোল পোর্টথানাধীন চাত্রের বিলের মাছের ঘের থেকে অহিদুল ইসলাম (৩৫) নামের এক ব্যাক্তির মরদেহ উদ্ধার করেছে বেনাপোল পোর্টথানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) দুপুরের দিকে আক্তার মাহমুদ বাবলু’র মাছের ঘের থেকে ঐ মরদেহ উদ্ধার করা হয়।
ঘটনাস্থল গিয়ে জানা যায়, গতকাল ১০ অক্টোবর সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন ঐ ব্যাক্তি। সে বাবলু’র মাছের ঘেরে গার্ডের কাজ করতো।
মৃত অহিদুল ইসলাম এর বাড়ী অত্র থানাধীন ছোটআঁচড়া পূর্ব পাড়া এলাকায়। সে নিছার আলী খোকনের ছেলে। তার স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো. রাসেল মিয়া জানান, দুপুরে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে অহিদুল ইসলাম নামের ঐ মরদেহ উদ্ধার করা হয়।
লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মৃত ব্যাক্তি’র পরিবারের পক্ষ থেকে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ আসেনি।
তদন্ত রিপোর্ট শেষে মৃত্যু’র প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...