
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- হৃদরোগের চিকিৎসার জন্য ভারতগামী পাসপোর্ট যাএী মনোজ কুমার কর(৭০), পিতা- মৃত যাদব চন্দ্র কর, সাং- কাঞ্চন, থানা-রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ এর সঙ্গীয় পাসপোর্ট যাত্রী তার মেয়ে অবন্তি কর’কে নিয়ে শনিবার(১২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে ভারতে প্রবেশের উদ্দেশ্যে বেনাপোল চেকপোষ্টে আসেন।
বেনাপোল পোর্টথানা সূত্রে জানা গেছে,চেকপোষ্টে ওৎ পেতে থাকা দালাল চক্রের বেশ কয়েকজন দালাল, যাদের মধ্যে পুলিশের হাতে গ্রেফতার ০৩ জন দালাল পাসপোর্ট যাত্রী মনোজ কুমার কর ও তার সঙ্গীয় যাত্রীদেরকে ভূলভাল বুঝিয়ে চেকপোষ্ট প্যাসেঞ্জার টার্মিনাল সংলগ্ন “ওয়ান ব্যংকে”র এটিএম বুথের পাশের গলিতে নিয়ে যায়।
সেখানে তাদেরকে ভয়ভিতি দেখিয়ে ১,০০,০০০(এক লাখ) টাকা চাঁদা দাবি করে। কিন্তু তারা টাকা দিতে অপারগতা প্রকাশ করলে দালাল চক্র তাদেরকে প্রাণনাশের হুমকি দেয়। এতে তারা ভীত সন্ত্রস্ত হয়ে তাদের কাছে থাকা নগদ ৩৫,০০০/-(পয়ত্রিশ হাজার) টাকা ধৃত ০৩ দালাল’কে দিতে বাধ্য হয়।
ঘটনার পর তাদের ডাক চিৎকারে এলাকার মানুষ পুলিশে খবর দেয়,বেনাপোল পোর্টথানা পুলিশ খবর পেয়ে দালাল চক্রের ঐ ০৩ জন’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত আসামীরা হলো- ১)মোঃ শোয়েব আক্তার(২৮), পিতা- আমজাদ হোসেন, সাং- বড় আছড়া ২) শেখ রাহাদ অন্তর(২৫), পিতা- মোঃ জাবের শেখ, সাং- বড় আছড়া, ৩) মোঃ আঃ কাদের(৩২), পিতা-ইউসুফ আলী, সাং- বড় আছড়া, থানা – বেনাপোল পোট, জেলা – যশোর।
ভিকটিমের মেয়ে অবন্তী কর (২৭) এর দায়েরকৃত এজাহারের প্রেক্ষিতে ধৃত ৩ জন আসামী সহ এজাহারনামীয় ৫ জন ও অজ্ঞাতনামা ৭/৮ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করিয়া ধৃত আসামীদের যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া জানিয়েছেন।
পলাতক আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে বলেও তিনি জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...