• খুলনা দেশজুড়ে
  • বেনাপোল চেকপোষ্ট বাজার নতুন কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

বেনাপোল চেকপোষ্ট বাজার নতুন কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২:৩৯ অপরাহ্ণ , ৭ ডিসেম্বর ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 1 year আগে
ছবি- সময়ের আবর্তন

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল চেকপোষ্ট বাজার ব্যবসায়ী সমিতি’র নতুন কমিটি’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। চেকপোষ্ট এলাকায় বাজার ব্যবস্থাপনায় সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে এবং ব্যবসায়ী সমিতি’র স্বার্থ সংশ্লিষ্ঠ কল্যাণমুলক কর্মকান্ড পরিচালনার জন্য নতুন কমিটি’র গুরুত্ব অনেকটাই জরুরী বলে মনে করেন সেখানকার ব্যবসায়ীবৃন্দ।

জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থানের পর পূর্বেকার কমিটি’র অনেক সদস্য দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় সমিতি’র নিয়মিত কার্যক্রম ব্যহত হয়ে পড়ে,বাজার জুড়ে ব্যবসায়ীদের মাঝে অস্থিরতা চলতে থাকে। অপরদিকে,ভারত গমনেচ্ছু নিয়মিত চলাচলকারী পাসপোর্ট যাত্রীগণ দালালদের খপ্পরে পড়ে অনেকটাই বিপদগ্রস্থ হয়ে পড়েন। দেশি-বিদেশী পাসপোর্ট যাত্রীদের নানা সুবিধা-অসুবিধার প্রতিকূলতা নিয়ে ব্যবসায়ী সমিতি’র নতুন কমিটি’র পরিচিতি এবং সাধারনের সাথে মত বিনিময় সভার আয়োজন করে চেকপোষ্ট বাজার ব্যবসায়ীবৃন্দ।

শনিবার(৭ ডিসেম্বর) চেকপোষ্ট বাজার এলাকায় অবস্থিত বড়আঁচড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় সম্মুখস্থ বেনাপোল-যশোর মহাসড়কে এই আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যবসায়ী সমিতি’র নতুন কমিটি’র সভাপতি-মো.আজিজুল হক এবং অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক-মো.জসিম উদ্দিন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিদ ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মো.নুরুজ্জামান লিটন।

বিশেষ অতিথিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক-আবু তাহের ভারত,শার্শা উপজেলা যুবদলের আহবায়ক-মো.মোস্তাফিজ্জোহা সেলিম এবং বেনাপোল পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক-মো.আক্তার হোসেন।

এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জুলাই-আগষ্ট/২০২৪ গণঅভ্যুত্থানে নিহত শহীদ আব্দুল্লাহ’র পিতা মো.আব্দুল জব্বার,বেনাপোল পোর্টথানার অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিয়া,বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন-৯২৫’র সাধারণ সম্পাদক-সহিদ আলী,৮৯১’র সাধারণ সম্পাদক-মাকসুদুর রহমান রিন্টু।

অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে বলেন- বেনাপোল বন্দর বাজার এলাকাকে নিরাপদ ব্যবসা বান্ধব পরিবেশ তৈরীতে সততা ও নিষ্ঠার বিকল্প কিছু নেই। পাসপোর্টযাত্রীরা কারও ব্যবহারে অসন্তষ্ট কিংবা ক্ষতিগ্রস্থ না হয় সেদিকে সকলকে লক্ষ্য রাখার আহবান জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি নুরুজ্জামান লিটন সমিতি’র নতুন কমিটি’র নাম ঘোষনা করেন।

*সভাপতি- টাইম ট্রাভেল এন্ড ট্যুরিজমের সত্বাধিকারী আজিজুল হক, সিনিয়ার সহ-সভাপতি- ইদ্রিস আলী ইদু, সহ সভাপতি- শেখ মশিউর রহমান, সহ সভাপতি- জি এম আলী আসরাফ, সহ সভাপতি- কাজিম উদ্দীন, সহ সভাপতি আনিসুর রহমান, সহ সভাপতি কামাল বিশ্বাস ও সহ সভাপতি উজ্জল বিশ্বাস।

*সাধারণ সম্পাদক মোশারেফ ট্রের্ডাসের স্বত্তাধিকারী জসিম উদ্দীন, যুগ্ন সাধারণ সম্পাদক- হাসানুজ্জামান,
যুগ্ন সাধারণ সম্পাদক- জামাল উদ্দিন, যুগ্ন সাধারণ সম্পাদক- মফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক- শহীদ মল্লিক, সহ সাংগঠনিক সম্পাদক- জিয়াউর,অর্থ সম্পাদক- মাসুদুর রহমান, সহ অর্থ সম্পাদক- মাসুদ পারভেজ, দপ্তর সম্পাদক- আরিফুর রহমান পিকুল, সহ দপ্তর সম্পাদক- গোলাম মোস্তাফা, প্রচার সম্পাদক- সাদ্দাম হোসেন,সহ প্রচার সম্পাদক- ইকবাল হোসেন, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক- শরিফুল ইসলাম,
সহ সমাজ কল্যান বিসয়ক সম্পাদক- সোবহান বিশ্বাস,
ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক- শাহিন আলম,
সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক- মেহেদি হাসান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক- ডাক্তার ফরাজি মনিরুল ইসলাম, সহ স্বাস্থ্য বিষয়ক- ডাক্তার সাইদুর রহমান কটা, তথ্য ও গবেষনা- মফিজুর রহমান,সহ তথ্য ও গবেষনা- মুনতাজ সদ্দার।

*সদস্য- মাহামুদুল হাসান সৌমিক, জাহাঙ্গীর, সদস্য-অজয় পাল, সদস্য- আক্তারুজ্জামান আক্তার ,সদস্য- অপু রহমান,সদস্য- হোসেন আলি,সদস্য- বিপ্লব ঘোষ, সদস্য- সবুজ , সদস্য- সাজ্জাদ, সদস্য- অসিম উদ্দিন,সদস্য- লিটন হোসেন, সদস্য- আরিফুল ইসলাম, সদস্য- খোকন বিশ্বাস,সদস্য-তরিকুল ইসলাম ও সদস্য- এস এম মারুফ।

মন্তব্য লিখুন

আরও খবর