
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) এর দায়িত্ব পেলেন মো.শামীম হোসেন। বন্দর সূত্রে এ তথ্য জানা গেছে। তিনি নাটোর জেলা প্রশাসকের কার্যলয়ে ডিডিএলজি পদে কর্মরত ছিলে বেনাপোল বন্দরের ওই পদে অতিরিক্ত দায়িত্বে থাকা মামুন কবীর তরফদারের কাছ থেকে তিনি এ দায়িত্ব বুঝে নেন।
মামুন তরফদার ভোমরা(সাতক্ষীরা) স্থলবন্দরে কর্মরত অবস্থায় স্থলবন্দর বেনাপোলের পরিচালকের অতিরিক্ত দায়িত্ব পালণ করে আসছিলেন। মাত্র ৪ মাস আগে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের একটি প্রজ্ঞাপনে তার এই দায়িত্বের নির্দেশনা জারী করা হয়েছিল।
বেনাপোল আমদানি-রফতানি সমিতি’র সাধারণ সম্পাদক- জিয়াউর রহমান জিয়া বলেন,বন্দরের তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দিতে ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঢাকার প্রধান কার্যালয়ের দিকে চেয়ে থাকতে হয়। সেখান থেকে দিক নির্দেশনা আসার পর কাজ হতো বেনাপোল বন্দরে। এতে দ্রুত বাণিজ্য সম্প্রসারণে বিভিন্ন বাঁধা হয়ে দাঁড়াতো। নতুন দায়িত্ব নেয়া কর্মকর্তা বাণিজ্য প্রসারে চলমান বিভিন্ন সমস্যা সমাধানে আন্তরিক হয়ে কাজ করবেন বলে আমি মনে করি।
০৬ ফেব্রুয়ারী/২০২৫ এ বন্দরের নতুন দায়িত্ব নেয়া পরিচালক মো. শামীম হোসেন বলেন, বেনাপোল বন্দরের পুরনো সহকর্মীরা দায়িত্বশীল। এসব সহকর্মী আর বন্দর ব্যবহারকারীদের সঙ্গে নিয়ে বাণিজ্য সম্প্রসারণে কাজ করবো। এক্ষেত্রে সবার সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, দেশের স্থলপথে যে আমদানি-রফতানি বাণিজ্য হয়ে থাকে, তার ৮০ ভাগ হয় বেনাপোল বন্দর দিয়ে।
প্রতি বছর ৫০ হাজার কোটি টাকার আমদানি ও ৮ হাজার কোটি টাকা রফতানি বাণিজ্য হয়ে থাকে। আমদানি বাণিজ্য থেকে বছরে প্রায় ৭ হাজার কোটি টাকা রাজস্ব আয় হয়ে থাকে সরকারের।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...