• খুলনা দেশজুড়ে
  • বেনাপোল স্থলবন্দরে মৃত দুই ও ৯ জন সাধারণ শ্রমিককে বিদায় সংবর্ধনা প্রদান

বেনাপোল স্থলবন্দরে মৃত দুই ও ৯ জন সাধারণ শ্রমিককে বিদায় সংবর্ধনা প্রদান

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ , ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 5 months আগে
ছবি- সময়ের আবর্তন।

মো.সাহিদুল ইসলাম শাহীনঃ- বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর মাসিক মিটিংয়ে মৃত দুই ব্যক্তির পরিবারকে ৫০ হাজার করে এক লাখ টাকা ও ৯ জন সাধারণ শ্রমিক কে ২০ হাজার করে টাকা দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সেখানে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ জানুয়ারী ২০২৬) সকাল সাড়ে ১০ টার দিকে বেনাপোল স্থলবন্দরের ১নং শেডের মিটিং রুমে ৯২৫ এর ভারপ্রাপ্ত সভাপতি তবিবুর রহমান তবির সভাপতিত্বে ও ৯২৫ এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠান টি শুরু হয়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি’র আনুষ্ঠানিকতা শুরু করা হয়। কোরআন পাঠ করেন ৯২৫’র সাংগঠনিক সম্পাদক ডা.ইদ্রিস আলী।

বিদায়ী ৯ জন সাধারণ শ্রমিকরা হলেন, মো. বাবু মিয়া,মনিরুল,ইস্রাফিল, সামাদ,মাহাবুর, আ. কাদের, মোজাফফার,আমিন ও সজল এবং মৃত দুই জন হলেন ছামছুর রহমান ও আইয়ুব হোসেন।

৯২৫’এর সাধারণ সম্পাদক মো.সহিদ আলী বলেন,”কর্মকালীন সময়ে মৃত্যুবরণ করা ২ জন শ্রমিকের শোকসন্তপ্ত পরিবারের হাতে সংগঠনের পক্ষ থেকে বিশেষ অনুদান ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এবং দীর্ঘ সময় বন্দরে হাড়ভাঙা খাটুনি ও নিষ্ঠার সাথে সেবা দেওয়ার পর ৯ জন শ্রমিককে তাদের কর্মজীবনের শেষ বেলায় ফুলেল শুভেচ্ছা ও নগদ অর্থ সহ উপহার সামগ্রী দিয়ে বিদায় জানানো হয়”।

তিনি আরো বলেন, “শ্রমিকরাই এই বন্দরের প্রাণ, রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা দেশের অর্থনীতি সচল রাখতে কাজ করেন, তাদের ত্যাগ ও অবদানকে শ্রদ্ধা জানাতেই এই ক্ষুদ্র প্রচেষ্টা।

এ ধরনের উদ্যোগ শ্রমিকদের মধ্যে কাজের উৎসাহ এবং পারস্পরিক ভ্রাতৃত্ববোধ আরও বৃদ্ধি করবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি বলেন, এর আগে এই ইউনিয়নের কোন নেতৃবৃন্দ এ ধরনের অর্থ দিয়ে বিদায় সংবর্ধনা করেনি”।

​বিদায়ী শ্রমিকদের সুস্থতা এবং মৃত শ্রমিকদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ৮৯১ এর সভাপতি- মাকসুদুর রহমান রিন্টু, সহ-সাধারণ সম্পাদক মো. আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মো. জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক- মো. রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক- মো. ইদ্রিস আলী ডাক্তার, কোষাধ্যক্ষ- মো. সবুজ হোসেন, প্রচার সম্পাদক- মোঃ ওমর ফারুক,বন্দর বিষয়ক সম্পাদক- মো. আব্বাস আলী, দপ্তর সম্পাদক- মো. আবুল কাশেম, কার্যনির্বাহী সদস্য- মো. কামরুজ্জামান,রায়হানুজ্জামান দিপু,মো. ইছাহক মেম্বার,মো. জুলু মেম্বার,লিংকন মেম্বার,লেবার সরদার মো. হাসেম আলী সহ ৯২৫ এর সকল নেতাকর্মী ও সাধারণ শ্রমিকবৃন্দ।