
মো.সাহিদুল ইসলাম শাহীনঃ-শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে টানা ৫দিন বন্ধ থাকবে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানী বানিজ্য। এর ফলে অনেক শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের সংকট দেখা দিতে পারে।
তবে এ ছুটিতে বেনাপোল কাস্টম হাউজ ও বন্দরে পণ্য খালাস এবং বাংলাদেশ ভারতের মধ্যে পাসপোর্টযাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারণ সম্পাদক- সাজেদুর রহমান জানান, দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৯ অক্টোবর থেকে ১৩ অক্টোবর টানা ৪ দিনের ছুটিতে পেট্রাপোল বন্দর দিয়ে বেনাপোল বন্দরের সঙ্গে সব ধরনের আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে।
আগামী ১৪ অক্টোবর সোমবার সকাল থেকে আবারও এ পথে আমদানি-রপ্তানি বাণিজ্য চালু হবে। তবে ইলিশ মাছ রপ্তানী চালু থাকবে বিশেষ ব্যবস্থায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক (তদন্ত) ওমর ফারুক মজুমদার জানান, পূজার ছুটির কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দরে পণ্য পরিবহন বন্ধ থাকলেও ভারতের সঙ্গে পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
এদিকে,বেনাপোল পোর্টথানাধীন পূজা মন্ডপগুলোয় শান্তি-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) কাজী নাজিব হাসান এর নির্দেশনায় বেনাপোল পোর্টথানার পক্ষ থেকে বিশেষ টহলদারী অব্যাহত রেখেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো.রাসেল মিঞা।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...