
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আবদুল্লাহ খাসিফ আল হামুদি ও বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স মিস ডেবরা বয়েস।
বুধবার (২৫ সেপ্টেম্বর) বেবিচক সদর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সঙ্গে গ্রাউন্ড হ্যান্ডেলিং সার্ভিস, অ্যান্টি ড্রোন সিস্টেম এবং প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমসসহ এভিয়েশন সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি, দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বেবিচক এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়। আলোচনা শেষে দুই দেশের প্রতিনিধিরা ভবিষ্যতে যৌথভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরবর্তীতে বাংলাদেশে নিযুক্ত কানাডার চার্জ ডি অ্যাফেয়ার্স মিস ডেবরা বয়েস বেবিচক চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার ওপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
এছাড়া, বাংলাদেশের এভিয়েশন খাতে কানাডা সরকারের বিভিন্ন সহযোগিতা এবং স্মার্ট বিমানবন্দর তৈরির বিষয়ে কানাডা সরকারের সর্বাত্মক সহযোগিতার প্রতিশ্রুতিও ব্যক্ত করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...