
ফরিদপুরের বোয়ালমারীতে ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। আলফাডাঙ্গা থানার একটি বিস্ফোরক মামলায় তাদের গ্রেফতার করা হয় এবং শুক্রবার দুপুরে ফরিদপুরের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ মে) রাতে যৌথ অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: বোয়ালমারীর রুপাপাত ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও কালিনগর গ্রামের আব্দুস সালাম শরীফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কলিমাঝি গ্রামের আবু জাফর মিয়ার ছেলে তারেক হোসেন (৫৩), যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুপাপাত গ্রামের মৃত হেমায়েত উদ্দিন মিয়ার ছেলে টুটুল মিয়া (৪২), দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দাদপুর গ্রামের মৃত মহন শেখের ছেলে শেখ সাজেদুর রহমান (৬০), উপজেলা যুবলীগের সদস্য কমলেশ্বরদী গ্রামের মৃত মুকসেদ হোসেনের নামিজ উদ্দিন শেখ (৪৩)।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, “আলফাডাঙ্গা থানায় দায়ের করা বিস্ফোরক মামলার ভিত্তিতে ‘ডেভিল হান্ট’ অভিযানের আওতায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের পর তাদের আলফাডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এবং শুক্রবার তাদের আদালতে পাঠানো হয়।”
মন্তব্য লিখুন
আরও খবর
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...