
ফরিদপুরের বোয়ালমারীতে এক প্রবাসীর স্ত্রীকে নানা রকমের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. জাকির ওরফে (জাকের) শেখ (২৭) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত জাকির শেখ উপজেলার গুনবহা ইউনিয়নের রেনীনগর গ্রামের কুদ্দুস শেখের ছেলে।
জানা গেছে, অভিযুক্ত জাকির শেখ ভুক্তভোগী নারীকে প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নানা স্থানে নিয়ে যান এবং তার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে রাখেন এবং সেগুলো সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিতে থাকেন।
দীর্ঘদিন ধরেই ওই নারীর সঙ্গে জোরপূর্বক ‘স্ত্রীর মতো’ সম্পর্ক বজায় রেখে শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী নারী গত ২৯ জুন ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(১) ধারা এবং দণ্ডবিধির ৩৮৫/৩৮৬/৩৮৭ ধারায় একটি মামলা দায়ের করেন।
বোয়ালমারী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদ সজিব বলেন, “ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় জাকির শেখকে গ্রেফতার করা হয়েছে। মামলা নম্বর ১৪। তাকে রোববার আদালতে পাঠানো হয়েছে।”
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...