
২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম প্রহরে ফুল দিতে নানা শ্রেণী পেশার মানুষের উপচে পড়া ভীড় চোখে পড়ার মত ছিল।
বৃহস্পতিবার দিনগত রাত বারোটা এক মিনিটে থানা রোডস্থ মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী, বীরমুক্তিযোদ্ধা, পুলিশ, পৌরসভা, হাসপাতাল, রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ প্রতিষ্ঠান প্রধান, ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত হয়ে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
প্রথম প্রহরে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন। এর পরে একে একে বিভিন্ন দপ্তর ও সংগঠন, এবং বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মী পুষ্পস্তবক অর্পণ করেন।
ভাষা শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে দোয়া ও মোনাজাত শেষ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরী, সহকারী কমিশনার ভূমি গোলাম রাব্বানী সোহেল, ওসি মাহমুদুল হাসান, উপজেলা বীর মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা প্রকৌশলী পূর্ণেন্দু কৃষিবীদ আলভীর রহমান, মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শেখ আদিল, উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক এ্যাড. সিরাজুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক শামছুদ্দীন মিয়া ঝুনু, পৌর যুবদলের সভাপতি আমিনুর রহমান বাবলু শেখ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান বকুল, ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অফ বাংলাদেশ ফাউন্ডেশনের পদ্মা বিভাগীয় কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা, বিএনপি নেতা আব্বাস শেখ, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম সম্রাট, ছাত্রদলের আহবায়ক আনিসুর রহমান তপু, সদস্য সচিব বায়েজিদ খান রাব্বি প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...