
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে সাতটায় কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, বিভিন্ন দলের নেতা কর্মীরা, থানা পুলিশসহ অন্যান্য সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসার পক্ষ থেকে শহীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এবাবের মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা ও জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের স্মরণ করে একুশের প্রথম প্রহরেই বিভিন্ন সরকারি দপ্তর ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন। ফুলে ফুলে ভরে উঠে বাঙালির শোক আর অহংকারের এই মিনার।
রাত ১২টা ১টি মিনিটে উপজেলা প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে অবস্থিত বোয়ালমারী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে ২১ শে ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় প্রভাতফেরি শেষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে শহীদদের স্বরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভাষা শহীদ ও জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করে দোয়া ও মোনাজাত সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক তানভীর হাসান চৌধুরী’র সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সোহেল, পরিদর্শক (ওসি) মাহমুদুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার অধ্যাপক আব্দুর রশিদ, উপজেলা কৃষিবিদ আলভীর রহমান, মৎস কর্মকর্তা মো. জসিম উদ্দিন, এলজিইডি প্রকৌশলী পূর্ণেন্দু সাহা, সমাজসেবা কর্মকর্তা কারিজুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা শেখ আদিল, সমবায় কর্মকর্তা আফজাল হোসেন প্রমুখ।
এছাড়া অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও...
পাইকগাছায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে আলোচনা...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে ভক্তদের ভিড়,...
পানছড়িতে ঝর্ণা থেকে পাওয়া ‘শিবমূর্তি’ ঘিরে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব সময় পাশে...
বোয়ালী ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তায় সব...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...