
শেখ শফিকুর রহমান,নিউইয়র্কঃ নিউইয়র্কের ব্রঙ্কসে বিশ্ব বাবা দিবস উপলক্ষে ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান গানে গানে পালন করেছে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্ট সংগঠন।
গত ২১শে জুন রবিবার ব্রঙ্কসের বাংলাবাজারের এশিয়ান ড্রাইভিং স্কুল মিলনায়তনে রাতে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল বাবা দিবসের কেক কাটা,আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতে বাবা দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।হৃদয়ে বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন হৃদয়ে বাংলাদেশের সভাপতি সাইদুর রহমান লিংকন,সহ-সভাপতি মোশাররফ হোসেন,সাধারণ সম্পাদক সৈয়দ ফয়েজ,প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান,সাংবাদিক আনোয়ার হোসেন বাবর,আহসান মুকুল,অধ্যাপক আজিজুল হক মুন্না,শারমিন তানিয়া প্রমুখ।

দ্বিতীয় পর্বে ছিল বিশিষ্ট শিল্পী সৈয়দ ফয়েজ ও শিল্পী তানিয়া পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।প্রথমে শিল্পীরা এককভাবে বাবা বিষয়ক বেশ কয়েকটি গান পরিবেশন করেন।
যা দর্শকদের মুগ্ধ করে রাখেন।পরিবেশনার শেষে দুজনের দ্বৈত কণ্ঠে দুটি মনোমুগ্ধকর গান করেন।
সর্বশেষ অনুষ্ঠানের আয়োজন ছিল বাবা দিবসের কেক কাটেন সকলে মিলে।
সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের কর্ণধার শিল্পী সৈয়দ ফয়েজ অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে...
শার্শায় ৩২টি পূজা মণ্ডপে নুরুজ্জামান লিটনের...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে ৩ বন্ধুর...
টিনের ঘরে মাশরুম চাষ, ইউটিউব দেখে...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...