
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২০ আগস্ট) সকালে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহরে জড়ো হন। পরে একটি বিশাল মিছিল বের করা হয়।
মিছিলের নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মামু আরিফ।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা, ব্যানার-ফেস্টুন এবং বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়।
সমাবেশে মামু আরিফ বলেন,স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের পাশে থেকে কাজ করে গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের প্রতীক তারেক রহমানের নির্দেশনায় স্বেচ্ছাসেবক দল আগামীতেও জনগণের
অধিকার আদায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখবে।”
এ সময় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূ নিহত
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...