
আমিনুল ইসলাম আহাদঃ ভূমি সংক্রান্ত সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে তিনদিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬ মঙ্গলবার (১৯ মে) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য র্যালি, বেলুন উড়িয়ে উদ্বোধন এবং আলোচনা সভার মধ্য দিয়ে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবু সাঈদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, পুলিশ সুপার শাহ মো. আব্দুর রউফ এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শরিফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মাহমুদা আক্তার।উদ্বোধনের আগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সেবাগ্রহীতা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূমি সংক্রান্ত নানা জটিলতা নিরসন, হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা এবং জনগণকে দ্রুত ও সহজ উপায়ে সরকারি সেবা প্রদানের লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে।
দীর্ঘদিন ধরে ভূমি অফিসে নামজারি, খতিয়ান উত্তোলন, ভূমি উন্নয়ন কর প্রদান, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন কাজে সাধারণ মানুষকে নানা দুর্ভোগ পোহাতে হতো। ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন এসব সেবা অনেক সহজ ও দ্রুত হচ্ছে।বক্তারা আরও বলেন, বর্তমানে সরকার ভূমি ব্যবস্থাপনাকে পুরোপুরি ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে এসেছে।
ই-নামজারি, অনলাইন খতিয়ান আবেদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর পরিশোধসহ বিভিন্ন সেবা এখন ঘরে বসেই গ্রহণ করা সম্ভব। এর ফলে দালালচক্রের দৌরাত্ম্য কমছে এবং জনগণ সরাসরি সরকারি সেবা গ্রহণে আগ্রহী হচ্ছে।জেলা প্রশাসক মো. আবু সাঈদ বলেন,ভূমি সংক্রান্ত সেবা মানুষের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অংশ।
সাধারণ মানুষ যাতে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই দ্রুত সেবা পেতে পারে,সে লক্ষ্যে সরকার নিরলসভাবে কাজ করছে। এই মেলার মাধ্যমে মানুষ ভূমি বিষয়ক আধুনিক সেবা সম্পর্কে জানতে পারবে এবং তা গ্রহণে উদ্বুদ্ধ হবে।
মেলায় জেলা প্রশাসনের বিভিন্ন স্টলে তাৎক্ষণিকভাবে নামজারি আবেদন, ভূমি উন্নয়ন কর পরিশোধ,খতিয়ান যাচাই, মৌজা ম্যাপ সংক্রান্ত তথ্য, অনলাইন সেবা গ্রহণের পদ্ধতি ও ভূমি আইন সম্পর্কিত পরামর্শ প্রদান করা হচ্ছে। এছাড়া সেবাগ্রহীতাদের সচেতন করতে বিভিন্ন তথ্যবহুল ব্যানার, ফেস্টুন ও ডিজিটাল প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে।তিনদিনব্যাপী এ মেলা আগামী ২১ মে পর্যন্ত চলবে।
প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ মেলায় অংশ নিয়ে ভূমি সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য ও সেবা গ্রহণ করতে পারবেন। আয়োজকরা আশা করছেন, এ মেলার মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে সচেতনতা আরও বৃদ্ধি পাবে এবং ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...