
আমিনুল ইসলাম আহাদ ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট আব্দুল মান্নান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কার দেশবাসীর বিশেষ করে ১৮ কোটি মানুষের মুক্তির সনদ।
এড এম আবদুল মান্নান আরও বলেন, নবীনগরের মেঘনা নদীর
বালু মহালকে ঘিরে কিছু প্রভাবশালী ব্যক্তি কোটি কোটি টাকা লুটপাট করছে। পাশাপাশি বালু ব্যবসাকে ঘিরে একটি সন্ত্রাসী চক্র সক্রিয় হয়ে উঠেছে। নির্বাচিত হতে পারলে অবৈধভাবে বালু উত্তোলনের এই সিন্ডিকেট বন্ধে তিনি কঠোর পদক্ষেপ নেবেন।
তিনি বলেন, নবীনগরে যারা বালু মহালের নামে জনগণের সম্পদ লুট করছে, তারা আর পার পাবে না। নির্বাচিত হতে পারলে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করে নবীনগরবাসীকে শান্তি ফিরিয়ে দেব।
মঙ্গলবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
নবীনগরের সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে এডভোকেট মান্নান বলেন, সামনে নির্বাচন, তাই বিশৃঙ্খলা বা সন্ত্রাস কোনোভাবেই বরদাস্ত করা হবে না।
দলের নেতাকর্মীদের স্পষ্ট জানিয়ে দিয়েছি নবীনগরে একটি শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। সন্ত্রাসী কর্মকাণ্ড বা দখলবাজি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, আমার কাছে আইনশৃঙ্খলার ব্যাপারে জিরো টলারেন্স। জনগণের ভোটের অধিকার রক্ষা করাই আমার প্রথম অঙ্গীকার।
দলের মনোনয়ন নিয়ে ক্ষোভ ও বিভক্তির প্রসঙ্গে আব্দুল মান্নান বলেন, যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তাদের মনোকষ্ট বা অভিমান থাকা স্বাভাবিক।
তবে কেউ যেনো আবেগে পড়ে ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি না করে। শুধু তাই নয়, মনোনয়ন বঞ্চিতদের মন রক্ষার্থে তাদের বাড়িতে গিয়ে এসেছি৷ আশা করি, আগামী দিনে সবাই দলের স্বার্থে একত্রে কাজ করবেন।
এডভোকেট মান্নান জানান, তিনি নিজে ও তার কর্মীরা ইতিমধ্যে আসনের প্রতিটি গ্রাম, প্রতিটি ঘরে গিয়ে গণসংযোগ চালাচ্ছেন। এলাকার মানুষদের অনুরোধ করছেন, দীর্ঘদিন পর দেশে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। তাই সবাই যেনো ভোট দিতে কেন্দ্রে যান এবং তাদের মূল্যবান ভোটের মাধ্যমে গণতন্ত্রের বিজয় নিশ্চিত করেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো:আজিম, ত্রাণ পুনর্বাসন সম্পাদক মো:কাউছার, নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সহ-সভাপতি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসের সদস্য সচিব বাইজিদ আহমেদ হেলাল
মতবিনিময় সভাটি সার্বিক সঞ্চালনা ছিলেন জেলা বিএনপির সদস্য মাসুদুল ইসলাম মাসুদ।
মন্তব্য লিখুন
আরও খবর
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...