
আশুগঞ্জ থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ (একশত বিশ) কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় ১ জন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। শনিবার (১৫ নভেম্বর সকালে অভিযান পরিচালিত হয়।
আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম দূর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা বাসস্ট্যান্ড এলাকায় একটি পিকআপ আটক করে। পরবর্তীতে পিকআপটি তল্লাশি করে ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ তালিকা প্রস্তুত করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীর নাম মোঃ সুমন মিয়া (২৮), পিতা- মোঃ রাশেদ মিয়া, মাতা- আছিয়া বেগম। তার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আড়াইবাড়ী (কলেজ পাড়া) এলাকায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার বিরুদ্ধে পূর্বেও একটি মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক কারবারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...