
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ বিশেষ অভিযানে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে।
গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে নবীনগর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৮নং বিটঘর ইউনিয়নের ছিনামাছি (উত্তরপাড়া) এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে একটি বাড়ি থেকে ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, অভিযানের সময় চোরাই মোটরসাইকেলের সাথে জড়িত ব্যক্তিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত মোটরসাইকেলগুলো উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগভাবে জব্দ করা হয়েছে।
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, উদ্ধারকৃত মোটরসাইকেলগুলোর প্রকৃত মালিক শনাক্তের কাজ চলছে। ঘটনাটি নিয়ে থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
দুমকিতে বজ্রপাতে একজনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে সরিয়ে দিল...
ব্রাহ্মণবাড়িয়ায় কৌতূহলের কেন্দ্রবিন্দু সেই গাছ কেটে...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান আসামি আবু...
যশোর চৌগাছার চাঞ্চল্যকর ঝন্টু হত্যা’র প্রধান...
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...