
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রশাসনের বাজার মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে মঙ্গলবার (২১ জুলাই) জেলার জগৎবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
অভিযানে পূর্বে দণ্ডিত এক তেল ব্যবসায়ীকে আবারও কম পরিমাণে তেল বিক্রির অপরাধে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ১ জুন ২০২৬ তারিখে প্রদর্শিত পরিমাণের চেয়ে কম তেল বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছিল।
একই সঙ্গে ওই তেল বিক্রি না করার জন্য তাকে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হয়েছিল।
তবে মঙ্গলবার পুনরায় অভিযান পরিচালনাকালে তার প্রতিষ্ঠানে একই ধরনের তেল পাওয়া যায়। পরিমাপ করে দেখা যায়, প্রতি লিটার তেলে প্রায় ৫০ থেকে ১০০ মিলিলিটার পর্যন্ত ঘাটতি রয়েছে।
পূর্বে সতর্ক ও দণ্ডিত হওয়ার পরও একই অপরাধ পুনরায় করায় ভ্রাম্যমাণ আদালত কৃষি বিপণন আইন, ২০১৮-এর ১৯(১)(জ) ধারায় ওই ব্যবসায়ীকে ১ লাখ টাকা অর্থদণ্ড এবং ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
অভিযান পরিচালনাকালে জেলা কৃষি বিপণন কর্মকর্তা প্রসিকিউশন প্রদান করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা, ন্যায্য পরিমাপে পণ্য বিক্রি নিশ্চিত করা এবং বাজারে অনিয়ম রোধে এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত ২৬ নারী
সুদানে ড্রোন হামলা, চার শিশুসহ নিহত...
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
পূজামণ্ডপ ঘিরে চতুর্মুখী নিরাপত্তাব্যবস্থা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
ঢাকায় বৃষ্টির পূর্বাভাস, বাড়তে পারে তাপমাত্রা
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
পাইকগাছায় গাঁজাসহ দুই যুবক আটক
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট জাল পুড়িয়ে...
বাকেরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জব্দকৃত কারেন্ট...