
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ায় শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ সৈয়দ আমিনা ফারহিন-এর ভাড়া বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
শনিবার ভোরে জেলা শহরের মৌলভীপাড়া এলাকার তিতাস টুইন টাওয়ারের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে।জানা গেছে, ঈদুল আজহার ছুটিতে বিচারক ফ্ল্যাটে তালা দিয়ে নিজ বাড়িতে অবস্থান করছিলেন।
এ সুযোগে চোরের একটি দল ভবনের পেছনের গ্রিল ভেঙে দ্বিতীয় তলায় উঠে ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে।
পরে তারা আলমিরা ভেঙে মূল্যবান মালামাল ও অন্যান্য সামগ্রী নিয়ে যায়।ভবনের কেয়ারটেকার রতন মিয়া জানান, সকালে ঘটনাটি নজরে এলে পুলিশকে খবর দেওয়া হয়।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং তদন্ত শুরু করে।ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এম এম রকিব উর রাজা বলেন, বিচারক ছুটিতে থাকার সুযোগে চুরির ঘটনাটি ঘটেছে। ফ্ল্যাটের মালিক অনুপস্থিত থাকায় চুরি হওয়া মালামালের সঠিক পরিমাণ এখনও জানা যায়নি।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বলেন, ঘটনার বিষয়ে নিয়মিত একটি মামলা দায়ের করা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে চোরদের শনাক্তের প্রক্রিয়া চলছে।
জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে। ঘটনার পর এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ চোরদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত অব্যাহত রেখেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার