
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই দল গ্রামবাসী সংঘর্ষে সাংবাদিক সহ অন্তত অর্ধশত লোক আহত হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে কয়েক ঘন্টাব্যাপী সরাইল উপজেলা সদরের উচালিয়াপাড়া এবং বাড্ডা পাড়ার মধ্যে এই সংঘর্ষ চলে।
সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মোটরসাইকেলে ভ্যান গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে উচালিয়া পাড়ার গ্রামের মোটরসাইকেল চালক আমান মিয়া নামের এক যুবকের সাথে পার্শ্ববর্তী বড্ডা পাড়া গ্রামের এক ভ্যান চালক এরশাদ আলীর কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে এই খবর উভয় গ্রামে ছড়িয়ে পড়লে, উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে উচালিয়াপাড়া এবং বড্ডাপাড়া গ্রামবাসী দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হয়। তাদেরকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে সরাইল থানা পুলিশ, র্যাব এবং সেনাবাহিনী সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষ চলাকালে সরাইল নাসিরনগর আঞ্চলিক সড়কে অন্তত তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকে।
পুলিশ জানায় পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...