
আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য পিঠা উৎসব ২০২৫, যেখানে শিক্ষার্থীরা নানা রকম ঐতিহ্যবাহী পিঠার সমারোহ উপস্থাপন করেছে।
বুধবার সকাল ১০ কলেজ ক্যাম্পাসে আয়োজিত এ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপ্রধান অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আবু জাফর মোহাম্মদ আরিফ হোসেন।
কলেজের রসায়ন বিভাগীয় প্রধান ও পিঠা উৎসব উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর আব্দুল কাদের আলম শাহ্’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ আবু হানিফ প্রমুখ।

পিঠা উৎসবে শিক্ষার্থীরা চিতই, পাটিসাপটা, ভাপা, দুধ চিতই, নারিকেল সন্দেশসহ বিভিন্ন প্রকার পিঠা তৈরি করে প্রদর্শন করেন। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা তাদের স্টল সাজিয়ে অংশগ্রহণ করে, যা উৎসবে ভিন্নমাত্রা যোগ করে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “এ ধরনের আয়োজন আমাদের সংস্কৃতির ঐতিহ্যকে ধরে রাখতে সাহায্য করে এবং তরুণ প্রজন্মকে শেকড়ের সঙ্গে যুক্ত রাখে।”
কলেজ শিক্ষার্থীরা এই আয়োজনে দারুণ আনন্দ উপভোগ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের আহ্বান জানান।
সেরা পিঠা প্রস্তুতকারীদের উৎসবটি শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের অংশগ্রহণে এক প্রাণবন্ত আয়োজনে পরিণত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার