ব্রাহ্মণবাড়িয়া সরাইল হত্যা মামলার আসামিসহ ৭ গ্রেপ্তার

প্রকাশিত: ৭:২৬ পূর্বাহ্ণ , ১০ জুন ২০২৬, বুধবার , পোষ্ট করা হয়েছে 4 months আগে
ছবি- সময়ের আবর্তন।

আমিনুল ইসলাম আহাদঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানা পুলিশের পরিচালিত বিশেষ অভিযানে হত্যা মামলার এক আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১০ জুন) সরাইল থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় পরিচালিত বিশেষ অভিযানে একটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি, একজন পরোয়ানাভুক্ত আসামি, গাঁজা চাষের অভিযোগে একজন এবং মাদক সেবনের দায়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত হত্যা মামলার আসামি উপজেলার সৈয়দটুলা উত্তরপাড়া এলাকার মো. বিল্লাল (৩০)। তিনি দুলাল মিয়ার ছেলে। সরাইল থানার মামলা নং-৩৯, তারিখ ৩১ মে ২০২৬, পেনাল কোডের ৩৪ ধারায় দায়ের করা হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোহাম্মদ তানভীর ভূঁইয়া। এছাড়া যৌতুক নিরোধ আইনের একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি চাঁনপুর গ্রামের মো. সোহেলকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করেন এএসআই (নিরস্ত্র) আব্দুস সালাম।

একই অভিযানে সৈয়দটুলা পশ্চিমপাড়া এলাকার আসাদ আলী (৪০)কে গাঁজা গাছসহ আটক করা হয়। এ অভিযানে অংশ নেন এএসআই (নিরস্ত্র) সুলতান হোসাইন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে মাদক সেবনের দায়ে করাতকান্দি গ্রামের লোকমান (২৯), চাঁনপুরের ফারুক মিয়া, বড় গুনারা এলাকার লিয়ন (২০) এবং বাড়িউড়া গ্রামের ফরহাদ (২৭)কে গ্রেপ্তার করা হয়েছে। এ অভিযান পরিচালনা করেন এসআই (নিরস্ত্র) ইউনুছ মিয়া।

সরাইল থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর