
প্রয়াত পূজ্য ভদন্ত সুমনা মহাথেরো মহোদয়ের জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান-২০২৬ খ্রি. উদযাপন উপলক্ষে খাগড়াছড়ির মাইসছড়িতে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর ২০২৬) খাগড়াছড়ির মাইসছড়ির সাউফ্রু কার্বারী পাড়ার বৌদ্ধ শিশুঘর মহামুনি বৌদ্ধ বিহারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা। সভাপতিত্ব করেন ভদন্ত ক্ষেমাসারা মহাথেরো। অনুষ্ঠানে ভদন্ত প্রজ্ঞাবংশ মহাথেরো, অধ্যক্ষ, শাক্যমুনি বৌদ্ধ বিহারসহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রয়াত পূজ্য ভদন্ত সুমনা মহাথেরোর জাতীয় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠান যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় অনুষ্ঠানের আয়োজন, ব্যবস্থাপনা ও সার্বিক কার্যক্রম নিয়ে অংশগ্রহণকারীদের কাছ থেকে বিভিন্ন মতামত ও পরামর্শ গ্রহণ করা হয়।
আলোচনায় অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে সম্পন্ন করার লক্ষ্যে পারস্পরিক সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সংশ্লিষ্ট বৌদ্ধ ধর্মীয় ব্যক্তিবর্গ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আয়োজক সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে গড়ে তোলার...
শেরপুরের বনভূমিকে বন্যহাতির নিরাপদ আবাস-’ল হিসেবে...
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার উপহার বিতরণ
জয়পুরহাটে সনাতন ধর্মের শ্রমিকদের মাঝে পূজার...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে পরিবহন! ক্ষেতলালে...
রাতের আঁধারে জবাই করা গরু ভ্যানে...
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা পৌরবাসীর
শিক্ষাবান্ধব ও সমাজসেবক ইমদাদের উপর আস্থা...
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার