
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের দুই ট্রলারসহ ৭৯ নাবিককে আলাপ-আলোচনার মাধ্যমে শিগিগিরই ফেরানো সম্ভব হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিন।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় পূর্ব তিমুরের প্রেসিডেন্টের বাংলাদেশ সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র সচিব।
ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক বাংলাদেশের দুই ট্রলারসহ ৭৯ নাবিককে ফেরানোর অগ্রগতি জানতে চাইলে পররাষ্ট্র সচিব বলেন, এ বিষয়ে আমরা ভারতের সঙ্গে যোগাযোগ করেছি এবং আমাদের যারা ভারতীয় কর্তৃপক্ষের হাতে আছে তাদের ফিরিয়ে আনার জন্য আলাপ-আলোচনা চলছে। আমাদের প্রত্যাশা, আলাপ-আলোচনার মাধ্যমে আমরা তাদের শিগগিরই ফিরিয়ে আনতে পারব।
বাংলাদেশের সমুদ্রসীমার শেষ প্রান্তে মাছ আহরণের সময় ৭৯ নাবিকসহ দুটি ট্রলার জব্দ করে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড। খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে সোমবার ভারতীয় কোস্টগার্ড তাদের নিয়ে যায়।
জব্দ দুটি নৌযান হলো এফভি লায়লা–২ ও এফবি মেঘনা–৫। এফভি লায়লা–২–এর মালিক প্রতিষ্ঠান এস আর ফিশিং। এফভি মেঘনা–৫ এর মালিক প্রতিষ্ঠান সিঅ্যান্ডএ অ্যাগ্রো লিমিটেড।
মন্তব্য লিখুন
আরও খবর
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা সভা
সোনাগাজীর নবাবপুরে মাদকবিরোধী র্যালি ও আলোচনা...
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন গ্রেপ্তার
ফেনীতে রোড সাইন চুরির দায়ে একজন...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির জমজমাট লড়াই...
‘সৃজনশিখা’ আয়োজিত শার্শায় যুক্তি ও বুদ্ধিবৃত্তির...
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক হস্তান্তর
মধুখালীতে বেঙ্গল ইসলামী লাইফের মৃত্যুদাবির চেক...
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগে মাছ...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে গণশুনানি ও...
বেনাপোল বন্দরে একসেস প্রকল্পের ইআইএ প্রস্তুতিতে...