
শাহরিয়ার মিল্টন , শেরপুর : শেরপুরের প্রবাহমান ভোগাই নদীতে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ১৩টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও অবৈধ বালু পরিবহনের দায়ে ৬টি লড়ি জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) বিকেল ৪টা থেকে রাত ৮ পর্যন্ত ওই নদীর পৌরসভাধীন গোবিন্দনগর ও খালপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন।
সুত্র জানায়, ভোগাই নদীর পৌরসভাধীন গোবিন্দনগর ও খালপাড় এলাকায় নদীর পাড় ভেঙে গভীর গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ীরা।
এমন অভিযোগে ওই এলাকায় বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি। এসময় অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১৩টি মিনি ড্রেজার মেশিন হাতুড়ি দিয়ে পিটিয়ে অকার্যকর করা হয়।
একইসাথে অবৈধ বালু পরিবহনের দায়ে ৬টি লড়ি জব্দ করা হয়। এছাড়া বালু উত্তোলনের জন্য তৈরি করা ১৫টি বাঁশের মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ (সংশোধিত ২০২৩) অনুসারে ভ্রাম্যমান আদালতে ১৩টি ড্রেজার ধ্বংস, ৬টি লড়ি জব্দ, ১৫টি বাঁশের মাচা এবং অসংখ্য পাইপ ধ্বংস করা হয়েছে।
তিনি আরো বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...