
ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে টানা তিন দিনের সরকারি ছুটিতে রাজধানী ছেড়েছিলেন লাখো মানুষ। ছুটি শেষ হওয়ায় আজ খুলেছে অফিস-আদালত। ফলে কর্মস্থলে যোগ দিতে আবারও ঢাকামুখী হয়েছেন তারা।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকালে গাবতলী বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, দূরপাল্লার বাসগুলো একে একে যাত্রী নিয়ে রাজধানীতে প্রবেশ করছে। ফেরিঘাট এলাকায় কোথাও কোথাও সামান্য বিলম্ব হলেও অধিকাংশ বাসই নির্ধারিত সময়ের কাছাকাছি ঢাকায় পৌঁছাচ্ছে।
ঝিনাইদহ থেকে আসা যাত্রী মো. মোস্তাক জানান, ছুটি শুরুর আগের দিন বাড়ি গিয়েছিলেন। ভোট দেওয়া ও পরিবারের সঙ্গে সময় কাটিয়ে আজ কর্মস্থলে যোগ দিতে ফিরেছেন।
মাগুরা থেকে আগত আরিফ বলেন, ভোট দেওয়ার উদ্দেশ্যেই বাড়ি যাওয়া। ছুটি শেষে এখন আবার ঢাকায় ফেরা। পথে তেমন ভোগান্তি হয়নি।
বরিশাল থেকে আসা জাকির হোসেনের ভাষ্য, যাওয়ার সময় কিছুটা কষ্ট হলেও ফেরার পথে যাত্রা স্বস্তিদায়ক ছিল।
পরিবহন সংশ্লিষ্টরা জানান, ঢাকামুখী বাসগুলো প্রায় প্রতিটিই যাত্রীপূর্ণ হয়ে ফিরছে। তবে ঢাকা থেকে বাইরে যাওয়ার যাত্রীর সংখ্যা তুলনামূলক কম।
ঢাকা-কুষ্টিয়া রুটের শুভ বসুন্ধরা পরিবহনের কাউন্টার ম্যানেজার অর্জুন বলেন, সকাল থেকেই বাসগুলো পূর্ণ যাত্রী নিয়ে ঢাকায় ফিরছে এবং এই ধারা দিনভর অব্যাহত থাকবে।
সাকুরা পরিবহনের কাউন্টার ম্যানেজার আলামিন জানান, তাদের একাধিক বাস সকাল থেকেই যাত্রী নিয়ে এসেছে। মহাসড়কে বড় ধরনের যানজট না থাকায় যাত্রীরা স্বস্তিতে ফিরতে পারছেন।
ঈগল পরিবহনের কাউন্টার কর্মী ইলিয়াস বলেন, আজ যাত্রী চাপ থাকলেও আগামীকাল থেকে তা আরও বাড়তে পারে, কারণ তখন পুরোপুরি অফিস কার্যক্রম শুরু হবে।
ছুটি শেষে কর্মব্যস্ত রাজধানী আবারও ফিরে পাচ্ছে তার চেনা ছন্দ।
মন্তব্য লিখুন
আরও খবর
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
গৃহপরিচারিকা থেকে প্রতিমন্ত্রী হলেন কলিতা
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের আমন্ত্রণে বিরল...
উত্তর কোরিয়া যাচ্ছেন শি জিনপিং, কিমের...
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির আভাস
তাপপ্রবাহে পুড়ছে ১৭ অঞ্চল, সপ্তাহজুড়ে ঝড়-বৃষ্টির...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ বাবাকে ‘মিথ্যাবাদী’...
লাইভে প্রেমিকের সঙ্গে দেখা দিয়ে পুলিশ...
এক ভরি সোনার দাম ২ লাখ ৩৫ হাজার
এক ভরি সোনার দাম ২ লাখ...
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস, চালক-হেলপার উদ্ধার
দৌলতদিয়া ফেরিঘাটে ফের পদ্মায় ডুবলো বাস,...