
নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, ভোলায় বিশ্বব্যাংকের অর্থায়নে ৫টি আধুনিক মানের লঞ্চঘাট ও ল্যান্ডিং স্টেশন করা হবে।
রোববার (১৯ জানুয়ারি) সকালে ভোলার ইলিশাঘাট পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নৌ পথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের পাশাপাশি দক্ষিণাঞ্চলের নৌপথ সচল রাখতে কাজ করছে সরকার।
ড. এম সাখাওয়াত হোসেন বলেন, দক্ষিণাঞ্চলের পণ্য পরিবহনে অন্যতম মাধ্যম হচ্ছে নৌপথ তাই নদীকে সচল রাখতে নিয়মিত ড্রেজিং করা হবে। এছাড়া যাত্রী হয়রানি, ঘাটে নির্ধারিত ভাড়া থেকে অতিরিক্ত ভাড়া নিলে ঘাট ইজারা বাতিল করে দেয়া হবে।
তিনি আরও বলেন, এসব ঘাটে যাত্রীরা পাবেন সর্বাধিক সুবিধা। বিগত দিনের চাঁদাবাজি ও যাত্রী হয়রানি বন্ধে পদক্ষেপ নেয়া হবে। পরে ৩ দিনের সফর শেষে বরিশালের বিভিন্ন ঘাট পরিদর্শনের উদ্দেশ্য ভোলা ত্যাগ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, জেলা প্রশাসক মো. আজাদ জাহান প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ আহত ১৫,বাড়ি-ঘর...
লোহাগড়ায় টর্চলাইট জ্বালিয়ে দু’গ্রুপে সংঘর্ষে মহিলাসহ...
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
সরাইলে”র প্রধান সড়কের বেহাল দশা, জনদূর্ভোগ
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত
আবু সাঈদ ময়মনসিংহ বিভাগের শ্রেষ্ঠ সহকারী...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ ৬০ হাজার...
ধামইরহাটে মিটারের ত্রুটির অভিযোগে ১ লাখ...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু সহ ১৭...
সাপাহার সীমান্তে নারী পুরুষ ও শিশু...
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার
নড়াইলের নলিয়া নদীতে নিখোঁজ শিশুর মরদেহ...