
আগামীকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যাবেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাবির জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
তিনি বলেন, মঙ্গলবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ রাবিতে আসবেন। তিনি হয়ত বেশি সময় থাকবেন না। বিকেলের দিকে স্টেডিয়ামে একটা ম্যাচ হবে সেটা তিনি উদ্বোধন করবেন। এছাড়াও বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সমন্বয়কদের সঙ্গে দেখা করবেন তিনি।
প্রসঙ্গত, আগামীকাল মঙ্গলবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল স্টেডিয়ামে একটি ফ্রেন্ডলি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মধ্যে। খেলাটি উদ্বোধন করবেন আসিফ মাহমুদ।
মন্তব্য লিখুন
আরও খবর
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা স্থগিত
প্রশ্নফাঁসের অভিযোগ ও যুব উন্নয়নের পরীক্ষা...
চাঁদ দেখা কমিটির সভা রোববার
চাঁদ দেখা কমিটির সভা রোববার
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
অমিতাভ বচ্চনকে সশরীরে হাজিরের নির্দেশ আদালতের
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
দিল্লিতে আটক দীপক, ভাইরাল ভিডিও
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় ঢাকা
সৌদির সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে...
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন
নাভি পিল্লাইকে ড. ইউনূসের অভিনন্দন